রাসেলের ফেরার দিনে ম্যাচ সেরা মাশরাফি
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
রাসেলের ফেরার দিনে ম্যাচ সেরা মাশরাফি
রাসেলের ফেরার দিনে ম্যাচ সেরা মাশরাফি
বৈরি আবহাওয়ায় সকালে ম্যাচ শুরু হতে হয়েছে বিলম্ব। এ নিয়ে নড়াইল এক্সপ্রেস সকালে ফেসবুকে লিখেছিলেন “ষ্টিল ওয়েটিং ফর গেইম”। মাশরাফিতো খেলা শুরুর অপেক্ষা করছিলেন সকাল থেকে। আর সৈয়দ রাসেল? রাসেলের তো অপেক্ষা সেই আড়াই বছর ধরে। কাঁধের ইনজুরিতে মাঠের ক্রিকেটে নেই গত আড়াই বছর। এ নিয়ে সৈয়দ রাসেল তার ফেসবুকে লিখেন, ডিপিএল খেলছি প্রায় আড়াই বছর পর “ফিলিং এক্সাইটেড”।
সকালে ম্যাচ শুরু হতে বিলম্ব হলেও আমেজ টা কমেনি এক ফোটাও। রাসেল-মাশরাফির বিপক্ষ দল যে আশরাফুল এর কলাবাগান ক্রিড়া চক্র! টস জিতে আশরাফুল ব্যাটিং এর সিদ্বান্ত নেন। খেলা কমে আসে ২৭ ওভারে। ওপেনিং করতে নেমে এদিন আশরাফুল আউট হোন শুন্য (০) রানে। অন্যদিকে আরেক ওপেনার মেহরাব হোসেন জুনিয়র খেলেন হাত খুলে। আউট হওয়ার আগে খেলেন ৮১ বলে ৭৯ রানের ইনিংস। মাসাকদজা করেন ২৯ রান। দলের বিপর্যয়ে কলাবাগানের হাল ধরেন জসিম উদ্দিন এবং আবুল হাসান। জসিম করেন ২২ রান এবং আবুল হাসান করেন ২০ রান।২৭ ওভার শেষে কলাবাগানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৭৭ রানের। ফেরার দিনে সৈয়দ রাসেল পান সঞ্জিত সাহার উইকেট। মাশরাফি নেন ২ উইকেট।
১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুর দিকটা ভালোই সামাল দেন রুপগঞ্জের দুই ওপেনার ইজাজ আহম্মেদ আর হাসানুজ্জামান। এই জুটি থেকে আসে ৪৪ রান। রুপগঞ্জ অধিনায়ক মুশফিকের ব্যাট যেন পাগলা ঘোড়া। এদিনও থেমে ছিলোনা তার ব্যাট। মুশি খেলেন ৫৩ বলে ৪৪ রানের ইনিংস। ইংলিশ অলরাউন্ডার আশার জাইদি ৩৭ রান করে আউট হওয়ার পর বাকি কাজটা সামলান মাশরাফি বিন মোর্তাজা। ১৮ বলে ২৩ রানের ইনিংসে ছিলো ১চার আর ২ ছয়। কলাবাগানের হয়ে আবুল হাসান, মুক্তার আলী আর সঞ্জিত সাহা নেন ২ টি করে উইকেট।
ম্যাচসেরা হোন মাশরাফি বিন মোর্তাজা।
গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে মাশরাফি বলেছিলেন আত্ববিশ্বাসটাই আমাদের রসদ হিসেবে কাজ করবে। সফরের আগে নিজের এমন পারফর্ম্যান্স তো তাহলে কয়েকগুন আত্ববিশ্বাস বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ অধিনায়কের।
সংক্ষিপ্ত স্কোরঃ
কলাবাগান ক্রিড়াচক্র- ১৭৭/৮ (২৭ ওভার), মেহরাব হোসেন জুনিঃ ৭৯(৮১), মাসাকাদজা ২৯(২৫), মাশরাফি মোর্তাজা ২/৩৬
লিজেন্ড অব রুপগঞ্জ - ১৭৮/৬ (২৬.৪ ওভার), মুশফিকুর রহিম ৪৪(৫৩), আশার জাইদি ৩৭(১৭), মুক্তার আলী ২/২৩
