প্রথম ম্যাচের জয়ে চাপ কমাতে চান মাশরাফি
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
প্রথম ম্যাচের জয়ে চাপ কমাতে চান মাশরাফি
প্রথম ম্যাচের জয়ে চাপ কমাতে চান মাশরাফি
সবসময়কার মত টি-টোয়েন্টি সিরিজের আগেও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চোখ সেই প্রথম ম্যাচেই। প্রথম ম্যাচ জয় করে প্রতিপক্ষকে চাপে রেখেই দ্বিতীয় ম্যাচে নামতে চান দলপতি। আর যেহেতু দু'ম্যাচের সিরিজ ফলে প্রথম ম্যাচের গুরুত্বটাই তো অন্যরকম!
খেয়াল করে দেখলে বোঝা যাবে, কি একটা অদ্ভুত ব্যাপার ঘটে চলছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে! গলের প্রথম টেস্টে স্বাগতিকরা জিতেছে তো কলম্বো টেস্ট জিতে বাংলাদেশ ড্র করেছিল সিরিজ। একই কায়দায় প্রথম ওয়ানডে জয়ী বাংলাদেশকে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে পরাজিত করে শ্রীলঙ্কাও ফিরেছে সমতায়। যদিও দ্বিতীয় ম্যাচ ভেসে গেছিল বৃষ্টিতে।
সংবাদ সম্মেলনে মাশরাফিকে কিন্তু বেশ সতর্কই দেখালো টি-টোয়েন্টি লড়াইয়ের আগে। টেস্ট, ওয়ানডেতে যাই হোক না কেন। শ্রীলঙ্কান টি-টোয়েন্টি এই দলটি কিন্তু ছোট সংস্করণের জন্য দুর্দান্ত এক প্যাকেজ। প্রোটিয়া আর অজিদের হারিয়ে এসেছে তাদেরই মাটিতে।
সাবধানী মাশরাফির জানা আছে সবই। তবে হাল ছাড়ছেন না, ছাড়ছেন না জয়ের আশা, 'দুই সিরিজ পরপর জয় করা দল ওরা। মেজাজটা ফুরফুরেই থাকবে। তবে আমাদের সেরা খেলাটা খেলতে পারলে ওরা ফেভারিট হলেও যে জিতবেই এমনটা তো নয়। ওরা তো ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিল। আমরা তো ঠিকই সিরিজ ড্র করেছি।'
টি-টোয়েন্টির জার্সিতে শেষ মাঠে নামা বাংলাদেশের স্মৃতিটা কিন্তু মোটেও ভাল নয়। কিউইরাজ্যে ধবলধোলাই হয়ে ফিরেছিল টাইগাররা। আপাতত সেসব ভুলে সিরিজের প্রথম ম্যাচেই দৃষ্টি ম্যাশের, 'এই ফরম্যাট ঠিক আমাদের পক্ষে কথা বলছেনা। তবে সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারলে জয় অসম্ভব নয়।'
টাইগার কাপ্তানের যত চিন্তা সব মঙ্গলবারের ম্যাচটাকে ঘিরেই, 'ফলাফল আমাদের পক্ষেই আসুক অবশ্যই এমনটাই চাই। সেক্ষেত্রে প্রথম ম্যাচ অতীব গুরুত্বপূর্ণ। জয়ে পেলে চাপটা চলে যাবে। আর সিরিজে বাড়তি সুবিধা পাওয়ার জন্যও ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।'
