অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে ঝামেলা চলছেই!
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে ঝামেলা চলছেই!
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে ঝামেলা চলছেই!
শুরুটা ২০১৫ সালের সেপ্টেম্বরে। বাংলাদেশ সফর করার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর তখন বাতিল করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)। শুধু তাই ই না, গত বছর বাংলাদেশে বসেছিলো অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ঐ নিরাপত্তাকে ইস্যু বানিয়ে সেখানেও অংশ নেয়নি অস্ট্রেলিয়ার যুবারা। পরিস্থিতি বদলেছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার হর্তা-কর্তারা তাই এবার অন্তত নিরাপত্তার অজুহাত দেখাতে পারছে না। তবে এখন এ বছরের শেষে এফটিপি অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও তার বদলে ওয়ানডে সিরিজ খেলতে বিসিবির সঙ্গে আলোচনা করছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড!
বিসিবি অবশ্য টেস্ট খেলতেই বদ্ধপরিকর। সাম্প্রতিক টেস্ট ফর্ম বিবেচনাতে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে টেস্ট খেলতে পারার সুযোগ হাতছাড়া করতে নারাজ বিসিবি। তবে এ বছরে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি বিসিবির জন্যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
জুলাই-আগস্টে বাংলাদেশে আসবে পাকিস্তান। তারপর সেপ্টেম্বরে দক্ষিন আফ্রিকার উদ্দেশ্যে বিমানে চড়বে সাকিব-তামিমরা। এমতাবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময় বের করতেই ঝামেলায় পড়তে হবে বিসিবির।
উল্লেখ্য, অক্টোবরে অস্ট্রেলিয়া ভারত এর বিপক্ষে ভারতে ওয়ানডে সিরিজ খেলবে। তাই অস্ট্রেলিয়া কেনো টেস্ট ছেড়ে ওয়ানডে খেলতে চাচ্ছে তা সহজেই অনুমেয়।
বিসিবি নিজের সিদ্ধান্তে কতটুকু অটল থাকতে পারে তা দেখার বিষয়। আর বাংলাদেশের ব্যস্ত সূচি এই সিরিজকে আদৌ সমর্থন করবে কিনা, আর করলে সেটা টেস্ট সিরিজের জন্যে যথেষ্ট হবে কিনা তার ওপর ঝুলে থাকছে এই সিরিজের ভবিতব্য। আর হ্যা, নাক উচু ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা ইস্যু তো আছেই!
