ম্যাক্সওয়েলের উষ্ণ নিঃশ্বাস টের পাচ্ছেন সাকিব!
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
ম্যাক্সওয়েলের উষ্ণ নিঃশ্বাস টের পাচ্ছেন সাকিব!
ম্যাক্সওয়েলের উষ্ণ নিঃশ্বাস টের পাচ্ছেন সাকিব!
বাংলাদেশী হিসেবে ক্রিকেটে গর্ব করার মতো একটি জায়গা হলো সাকিব আল হাসান এবং তার র্যাংকিং! টেস্ট হোক, ওয়ানডে হোক কিংবা হালের টি-টোয়েন্টি, সাকিব আল হাসান অলরাউন্ডারের র্যাংকিং এর শীর্ষস্থানে থাকাটা কে অভ্যাস বানিয়ে ফেলেছেন।
আইসিসির সদ্য প্রকাশিত র্যাংকিং এও সাকিব আল হাসান ই সবার উপরে। টেস্টে অলরাউন্ডারদের তালিকাতে ৪৩১ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব ১ নম্বরে। ২ নম্বরে থাকা রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৪২২। ওয়ানডে তে যদিও সাকিব বেশ নিরাপদ অবস্থানে আছেন। দ্বিতীয় অবস্থানে থাকা মোহাম্মদ নবীর চেয়ে ৪৬ রেটিং পয়েন্ট বেশি থেকে শীর্ষে সাকিব।
তবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংষ্করণ টি-টোয়েন্টি তে সাকিবের কাঁধের কাছে নিঃস্বাস ফেলছেন গ্লেন ম্যাক্সওয়েল। দুইজনের মধ্যে পার্থক্য করেছে মাত্র ৪টি রেটিং পয়েন্ট। ৩৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ১ এ সাকিব, ৩৪৩ রেটিং পয়েন্ট নিয়ে ২ এ ম্যাক্সওয়েল।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিবের সামনে সুযোগ থাকছে ম্যাক্সওয়েলের সাথে ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার। আবার অন্যরকম হবার শঙ্কাও থাকছে। সিরিজে নিষ্প্রভ থাকলে ম্যাক্সওয়েলের কাছে শীর্ষস্থানটা হারাতেও হতে পারে!
