মুখোমুখি লঙ্কা-বাংলা, ছাড় দেবেনা কেউ কাউকে
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
মুখোমুখি লঙ্কা-বাংলা, ছাড় দেবেনা কেউ কাউকে
মুখোমুখি লঙ্কা-বাংলা, ছাড় দেবেনা কেউ কাউকে
সংবাদ সম্মেলনে টাইগার দলনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন প্রথম ম্যাচটা তাঁরা নিচ্ছে ভীষণ গুরুত্বের সাথে। সোমবার রাতের কৃত্রিম আলোতে ঘাম ঝরানো বাংলাদেশ মঙ্গলবার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কলম্বোর প্রেমাদাসা মাঠে মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কার।
টি-টোয়েন্টির জার্সিতে বাংলাদেশের সময়টা যাচ্ছে যাচ্ছেতাই। নিজেদের খেলা শেষ সাত টি-টোয়েন্টির সাতটিতেই পরাজিত হয়েছে টাইগাররা। ২০১৬ বিশ্ব টি-২০ আসরে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচেও বাংলাদেশ জয়ের দেখা পায়নি। আর কিউই সফরে তো সোজা ধবল ধোলাই হয়ে দেশের বিমান ধরেছে টাইগারবাহিনী।
তবে প্রেমাদাসায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার আগের পরিবেশটা কিন্তু একদমই আলাদা। কলম্বোতে শততম টেস্ট জয় করে টেস্ট সিরিজে সমতা, ওয়ানডে সিরিজের নিষ্পত্তিটাও হয়েছে ১-১ ব্যবধানে। অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রকাকে তাদের মাঠে ক্রিকেটের ছোট এই সংস্করণে সিরিজ হারিয়ে আসলেও শ্রীলঙ্কানরা যে ভীষণ সতর্ক হয়েই মাঠে নামছে তেমনটা পরিষ্কার।
আর প্রেমাদাসার মাঠ তো জীবন্ত অভিশাপ স্বাগতিকদের জন্য। মোট ১১বার প্রেমাদাসার বাইশ গজে খেলতে নামলেও লঙ্কানদের জয় মাত্র একটিতে। নিজেদের জন্য একদম নতুন এক মাঠ প্রেমাদাসায় স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ের আগে মাশরাফিদের আশা জাগতেই পারে এ তথ্য থেকে।
লঙ্কান লায়ন্সদের বিপক্ষে হেড টু হেডের শেষ ম্যাচটাও কথা বলছে টাইগারদের হয়ে। ২০১৬ টি-টোয়েন্টি এশিয়া কাপে সাকিব-মুস্তাফিজরা হেসে খেলেই ২৩ রানে পরাজিত করেছিল লঙ্কানদের।
সে ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ সাব্বির রহমানের নিশ্চিত মনে আছে কি অসাধারণ এক আশির্ধ্ব ইনিংসে দলকে এনে দিয়েছিলেন জয়ের ভিত। আর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার ঘরে তোলার রেকর্ডটাও তার দখলেই। ফলে নিশ্চিত ভাবেই সাব্বিরের উপর চোখটা থাকবে সবার। এছাড়া টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো আছেনই।
অপরদিকে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস না থাকলেও 'দ্যা স্লিঙ্গার' খ্যাত লাসিথ মালিঙ্গার দলে অন্তর্ভুক্তি স্বস্তি এনে দিচ্ছে লঙ্কান শিবিরে। অস্ট্রেলিয়ার মাঠে ঝড়ো উইলোতে একাই অজিদের ধসিয়ে দেয়া আসেলে গুণারত্নকে তাসকিন, মুস্তাফিজদের আলাদা করে পরিকল্পনা থাকছে নিশ্চিত।
মঙ্গলবার প্রেমাদাসার উইকেটটা প্রথমদিকে একটু পেসারদের পক্ষে থাকলেও ধীরে ধীরে ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠবে সহায়ক। শেষ পাঁচ টি-টোয়েন্টিতে প্রেমাদাসায় আগে ব্যাটিং করা দলের গড় রান এসেছে ১৫০ বা তার কাছাকাছি। তবে টসে জিতে প্রথমে ব্যাট করাটা ম্যাচ জয়ের ক্ষেত্রে রাখতে পারে উল্লেখযোগ্য ভূমিকা। কেননা, মোট ২৩ লড়াইয়ের ১৪টিতেই জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দলটি।
মোহাম্মদ সাইফুদ্দিনকে উড়িয়ে কলম্বোতে নিয়ে যাওয়া হলেও প্রথম ম্যাচে বাংলাদেশ খেলছে শেষ ওয়ানডে স্কোয়াডের সদস্যদের নিয়েই, ফলে সানজামুলেরও মিলছেনা সুযোগ। অন্যদিকে শ্রীলঙ্কা দলে ফিরছেন মারকুটে ব্যাটসম্যান কুশল পেরেরা, দেখা যেতে পারে চামারা কাপুগেদারাকেও।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ
