মমিনুলের অনবদ্য শতকে ৩০০ পার গাজীর
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
মমিনুলের অনবদ্য শতকে ৩০০ পার গাজীর
মমিনুলের অনবদ্য শতকে ৩০০ পার গাজীর
লিস্ট এ ক্যারিয়ারের নিজের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দলীয় সংগ্রহকে ৩০০ পার করালেন মমিনুল হক। তার ১২০ বলে ১৫২ রানের বিস্ফোরক ইনিংসে ভর করেই প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৩০৭ রানের পুজি পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
শুরুটা অবশ্য ভালো হয়নি গাজী গ্রুপ ক্রিকেটার্সের। টসে জিতে ফিল্ডিংয়ে নামা প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপের রান দুই অংকে না পৌছাতেই(৯) দুই উইকেট তুলে নেয়। গাজী গ্রুপের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক বিজয়(৩) ও জহুরুল ইসলাম অমি(২) দ্রুত ফিরে বিপাকে ফেলেন ডিপিএলের পয়েন্ট তালিকার ১ নাম্বারে থাকা দল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। সেখান থেকে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন অধিনায়ক নাসির হোসেন ও মমিনুল হক। ৩য় উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেন ১৫৩ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নাসির হোসেন ৭৬ বলে ৬৪ রান করে ফিরলেও মমিনুল হক ঠিকই তুলে নেন ডিপিএলের এবারের আসরে তার প্রথম ও লিস্ট এ ক্যারিয়ারের ৩য় শতক। প্রাইম দোলেশ্বরের বোলারদের কচুকাটা করে ১৬টি চার ও ৬টি ছক্কা হাকিয়ে ১২০ বলে ১৫২ রান করে থামেন মমিনুল। তবে শেষের দিকের ব্যাটসম্যানেরা সুবিধে না করে উঠতে পারাতে নির্ধারিত ৫০ ওভারের আগেই(৪৮.২) ৩০৭ রানে অল আউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। মমিনুল হকের উইকেটসহ মোট ৪টি উইকেট নেন প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা। এছাড়া দেলোয়ার হোসেন নেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর(১ম ইনিংস শেষে)ঃ
গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩০৭/১০(৪৮.২), মমিনুল হক ১৫২, নাসির হোসেন ৬৪, ফরহাদ রেজা ৪১/৪।
