মেন্ডিসের প্রথম ওয়ানডে শতকে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
মেন্ডিসের প্রথম ওয়ানডে শতকে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
মেন্ডিসের প্রথম ওয়ানডে শতকে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
চলছে স্বাগতিক শ্রীলঙ্কা এবং সফরকারী বাংলাদেশ দলের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক লড়াই। দিবা-রাত্রির এ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান কাপ্তান উপল থারাঙ্গা। কুশল মেন্ডিসের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকে ম্যাচ ভাল অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।
১০২ বলে ৯ চার আর ১ ছয়ে মেন্ডিস গড়েন এই শতক। সিরিজে ফেরার ম্যাচে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিলো অনেকটা আগের ম্যাচের মতই। দলের রান যখন মাত্র ২৬ প্রথম ওয়ানডের মত এই ম্যাচেও মাশরাফির বলে উড়িয়ে মারতে গিয়ে মুশফিকের এক অসাধারণ ক্যাচের শিকার হয়ে ফিরে যান দানুশকা গুনাথিলাকা।
এরপর গল টেস্টের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস এসে জুটি গড়েন অধিনায়ক উপল থারাঙ্গার সাথে। এ দুইয়ের ১০৩ রানের জুটিটাই ম্যাচে ফেরায় স্বাগতিকদের। থারাঙ্গা এবং মেন্ডিস দুজনেই তুলে নেন অর্ধশতক।
নিজের ২০০তম আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলতে নেমে থারাঙ্গা পেয়ে যান ৩১তম অর্ধশতক। তবে মজার ব্যাপার হলো, মুস্তাফিজুর রহমানের 'নো বলে' রানআউটের শিকার হতে হয় এই উদ্বোধনী ব্যাটসম্যানকে।
১২৯ রানে থারাঙ্গা ফিরে যাওয়ার পর নিজের ১ম ওয়ানডে শতক পূরণ করা মেন্ডিস আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান চন্ডিমালকে সাথে নিয়ে বড় স্কোরের ভিত তৈরী করতে ব্যস্ত রয়েছেন। এই মুহুর্তে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ২১০ রান। কুশল মেন্ডিস অপরাজিত আছেন ১০০ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ২৩ রানে চন্ডিমাল ফিরে গেছেন মুস্তাফিজুরের শিকার হয়ে।
