মাশরাফির অবসরে অবাক হইনিঃ হাথুরুসিংহে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
মাশরাফির অবসরে অবাক হইনিঃ হাথুরুসিংহে
মাশরাফির অবসরে অবাক হইনিঃ হাথুরুসিংহে
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে সফলতা ও জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যে প্রস্তুতি নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। তারই গুরুত্বপূর্ণ কিছু অংশঃ
ক্রিকইনফোঃ ২০১৪ সাল থেকে আপনার কোচিং আমল শুরু। এই ব্যাপ্তিতে বাংলাদেশের সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরকে কিভাবে রেট করবেন?
হাথুরুসিংহেঃ ফলাফল ও পারফর্মেন্সের বিচারে আমি মনে করি এটা আমার কোচিং করা সময়ে আমাদের অন্যতম সেরা সফর। এটা অনেকটাই ২০১৫ বিশ্বকাপের পারফর্মেন্সের সমতুল্য, যেখানে বিরুদ্ধ কন্ডিশনে খেলা আমাদের জন্যে চ্যালেঞ্জ ছিলো। শ্রীলঙ্কাতে টেস্ট জেতা সবসময়ই কষ্টসাধ্য। আমরা ওয়ানডে সিরিজটা জিততে পারিনি দেখে আমি যদিও একটু অসন্তুষ্ট। আমি আশা করেছিলাম আমরা ওয়ানডে সিরিজ জিতবো।ক্রিকইনফোঃ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের লক্ষ্য কি থাকবে? গ্রুপ পর্বেই ইংল্যান্ড,অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে।
হাথুরুসিংহেঃ আমরা অনেকদিন হলো ইংল্যান্ডে খেলিনি। কন্ডিশন আমাদের কাছে অপরিচিত লাগবে, এটা আমাদের জন্যে একটা বড় চ্যালেঞ্জ ও হবে। ইংলিশ সামারের উপর অনেক কিছু নির্ভর করছে। এটা যদি শুষ্ক সামার হয় তাহলে তা আমাদের জন্যে ভালো হবে। তা যদি নাও বা হয় অন্যদের সাথে টক্কর দিতে আমরা একটু আগেভাগেই যাচ্ছি প্রস্তুত হতে। ওখানে আমরা বিশ্বের সেরা তিনটি দলের বিপক্ষে খেলবো। তাই আমি আগেভাগে খেলার ফলাফল সম্পর্কে মন্তব্য করতে পারছি না। তবে ভালো কিছু করলে তা আমাদের জন্যে দারুণ অর্জন হবে।ক্রিকইনফোঃ কোচ হিসেবে মাশরাফি বিন মর্তুজার টি-টোয়েন্টি থেকে অবসরের ব্যাপারটা কিভাবে দেখছেন? আপনি কি অবাক হয়েছিলেন? নাকি, মাশরাফি আপনাকে এবিষয়ে আগেই জানিয়েছিলেন?
হাথুরুসিংহেঃ আমি তার অবসর নেওয়াতে অবাক হইনি! সব ভালো খেলোয়াড়ই জানে কখন শেষ করতে হবে। খেলোয়াড় ও কোচিং স্টাফের কাছ থেকে মাশরাফি অনেক সম্মান পেয়ে থাকে। সে এটা অর্জন করেছে। তার মতো খেলোয়াড় জানে কখন শেষ করতে হবে। আমি মনে করি এরকমই ঘটেছে। মাশরাফি মনে করে থাকবে টি-টোয়েন্টিতে তার সামনে ওরকম কোন চ্যালেঞ্জ নাই। সে মনে করে থাকবে এটাই সঠিক সিরিজ যেখানে অবসরের ঘোষণা দেওয়া যায়। আমি কখনো আশা করিনি সে টসের সময় অবসরের ঘোষণা দিক। ভালো খেলোয়াড়েরা জানে কখন বিদায় বলতে হবে। এর পেছনে থাকে হয় সে ভালো খেলছে না বা তার সামনে ওরকম কোন চ্যালেঞ্জ নাই।ক্রিকইনফোঃ তরুণ খেলোয়াড় সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমানদের শেষ তিনটি সফরে উন্নতি কিভাবে দেখছেন?
হাথুরুসিংহেঃ গত তিন সফরে আমাদের সামগ্রিক পারফর্মেন্সে তারা অনেক বড় ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক অঙ্গনে তারা অন্যদের সাথে কম্পিট করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। আমি মনে করি তারাই আমাদের দলের ভবিষ্যৎ।ক্রিকইনফোঃ আপনি ক্ষমতাধর ও কর্তৃত্বপূর্ণ, এই সমালোচনাকে কিভাবে দেখেন? এটা কি আপনাকে বিব্রত করে? নাকি আপনি মনে করেন দলকে ভালোভাবে চালাতে একজন কোচের এই ক্ষমতাটা থাকা দরকার?
হাথুরুসিংহেঃ (হেসে) আমি নিজেকে ক্ষমতাধর বা কর্তৃত্বপূর্ণ মনে করি না। আমি জানিনা লোকেরা কিভাবে ভাবেন। আমি দেখেছি বাংলাদেশের লোকেরা খুবই বন্ধুভাবাপন্ন। আমাকে হয়তো মাঝে মাঝে কর্তৃত্বপূর্ণ মনে হয়। কিন্তু এটা আমার চাকরিরই অংশ। আমাকে সিদ্ধান্ত নিতে হয়, এবং আমার দায়বদ্ধতা আছে। কিন্তু আপনি যদি আমাকে ক্রিকেটের বাইরে দেখেন, আমি ভিন্ন একজন মানুষ। আমি মনে করি কিভাবে আমি আমার কাজ করতে চাই এবং বাংলাদেশ দলের সেরাটা বের করতে চাই সেসম্পর্কে আমার একটা দৃঢ় দৃষ্টিভঙ্গি আছে। আমি বাংলাদেশের উৎসাহী দর্শকদের ভালো কিছু দিতে চাই, এবং আন্তর্জাতিক অঙ্গনে খেলোয়াড়দের সেরাটা দিতে উদ্বুদ্ধ করতে চাই। এসব করতে গিয়ে যদি আমাকে কর্তৃত্বপূর্ণ মনে হয় তাতে আমি বিন্দুমাত্র বিব্রত নই। কারণ, আমি আমার কাজটি করছি। আমি মোটেই ক্ষমতাধর কেও না। আমি শুধুই বাংলাদেশের প্রধান কোচ। কিন্তু যেটুকু ক্ষমতা আমার আছে সেটা আমি দলের ভালোর জন্যে ব্যবহার করি।
