মাহমুদুল্লাহর দল আবাহনী, তামিম মোহামেডানে
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
মাহমুদুল্লাহর দল আবাহনী, তামিম মোহামেডানে
মাহমুদুল্লাহর দল আবাহনী, তামিম মোহামেডানে
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের ডামাডোল শুরু হয়ে গেছে খুব ঘটা করেই। দলের শক্তিমত্বা বাড়াতে চৌকস ক্রিকেটারদের দলে ভেড়াতে ক্লাবগুলো নেমে গিয়েছে আদাজল খেয়েই।
এ ব্যপারে সবচেয়ে এগিয়ে আছে নিঃসন্দেহে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচ প্রতি সাড়ে পাঁচ লাখ টাকায় তারা চুক্তির কাজ সেরে ফেলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে। এছাড়া মমিনুল হক, নাসির হোসেন, শফিউল ইসলাম, নাইম ইসলামদের টেনে নিয়েছে নিজেদের দলে।
বাংলাদেশের ক্লাব ক্রিকেটে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব দুটোর নামের ওজনটাই অন্যরকম। বলা চলে এ দুই ক্লাবের অংশগ্রহণে ডিপিএলের জৌলস বেড়ে যায় হাজার গুণে। এপ্রিলের ১২ তারিখ থেকে শুরু হতে যাওয়া এবারের ডিপিএলের আসরে দুই শিরোপা প্রত্যাশীদের চেষ্টাটাও তাই দুর্দান্ত দুটি দল গড়ার।
সেই ধারাবাহিকতায়ই আবাহনী দলে ভিড়িয়েছে জাতীয় দলের তারকা ক্রিকেটার আর বিপিএলে খুলনা টাইটান্স কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদকে। ফলে আবাহনী দলের আর্মব্যান্ড যে তার হাতেই বাঁধা থাকছে সেরকমটা মোটামুটি পরিষ্কার। বাংলাদেশী পেস ব্যাটারী তাসকিন আহমেদ, সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন আবাহনী শিবিরে। মূলত তারুণ্য নির্ভর দল গড়ে ১৭বার ট্রফি ঘরে তোলার আবাহনীর ইচ্ছাটা যে আবারও শিরোপায় হাত ছোঁয়ানো স্কোয়াড দেখলেই তার খানিকটা পরিষ্কার হয়ে যাবে।
কম যায়নি সেই আবাহনীরই চির প্রতিদ্বন্দী মোহামেডান স্পোর্টিং ক্লাবও। দল নিবন্ধনে তারা বেছে নিয়েছে টাইগার টেস্ট সহ-অধিনায়ক তামিম ইকবালকে। ড্যাশিং এই ওপেনারের পাশাপাশি তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজ, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আর পেসার শুভাশীষ রয়কে। নিজেদের শেষ ট্রফি মোহামেডান ঘরে তুলেছিল সেই ২০০৯-১০ মৌসুমে। ফলে এবার যে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে মোহামেডান বেশ আটঘাট বেঁধেই নামছে সেরকমটা পরিষ্কার।
আবাহনী একাদশঃ
মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, লিটন দাস, মোহাম্মদ মিথুন, সাইফুদ্দিন, সাইফ হাসান, আফিফ হোসাইন, আবু জায়েদ রাহী, সাকলাইন সজীব, সানজামুল ইসলাম, সাদমান ইসলাম
মোহামেডান একাদশঃ
তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভশীষ রয়, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন, সাজেদুল ইসলাম, অমিত কুমার, জুবাইর হোসেন লিখন, এনামুল হক জুনিয়র, শামসুর রহমান শুভ, রনি তালুকদার
