লড়াই করার মতো পুজি পেলো বাংলাদেশ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
New Zealand Seal ODI Series with Thrilling One-Wicket Win Over West Indies
-
2
England Clinch Series Despite Rohits Century
-
3
Rohit Sharma Dismisses Retirement Rumours After Record 138 at Lords
-
4
Jason Gillespie Hits Back at Aaqib Javed as Controversy Erupts Again in Pakistan Cricket
-
5
Australia Name Test Squad for Bangladesh Series, Cummins, Lyon and Hazlewood Return
লড়াই করার মতো পুজি পেলো বাংলাদেশ
লড়াই করার মতো পুজি পেলো বাংলাদেশ
শুরুর ও মাঝের বিপদ সামলে স্কোরবোর্ডে লড়াই করার মতো পুজি পেলো বাংলাদেশ। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান।
ওয়ানডে সিরিজে ছিলেন না লাসিথ মালিংগা। তবে টি-টোয়েন্টিতে আছেন। দলে ফিরেই নিজের যথার্থতা প্রমাণে সময় নিয়েছেন মাত্র ২ বল। নিজের দ্বিতীয় বলেই তামিম ইকবালকে বোল্ড করে বুনো উল্লাসে মেতেছেন তিনি। ৬ষ্ঠ বলে সৌম্য ক্যাচ দিয়েছিলেন। নিজের বলে নিজেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি মালিংগা।
ঐ প্রথম ওভারের বিপদ সামলে নিয়েছিলো সৌম্য-সাব্বির জুটি। পরের চার ওভারে ৫১ রান যোগ করেছিলো এই জুটি। তবে ৬ষ্ঠ ওভারের ১ম ও ৫ম বলে সাব্বির রহমান ও সৌম্য সরকার ফিরে গেলে আবারো বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব নিতে পারেননি মুশফিকুর রহিম। গুনারত্নের নিরীহ বলে ইম্প্রোভাইজেশন করতে গিয়ে বোল্ড হন মুশফিক।
দলীয় ৮২ রানের মাথায় সাকিব আল হাসান ৫ম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরেন। সেখান থেকে লড়াই করার পুজি আসে মাহমুদুল্লাহ-মোসাদ্দেকের ৬ষ্ঠ উইকেট জুটিতে। দুজন মিলে যোগ করেন ৫৭ রান। মাহমুদুল্লাহ ৩১ রান করে মালিংগার বলে বোল্ড হন। তবে ৩০ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক। অধিনায়ক মাশরাফি ৫ বলে করেন অপরাজিত ৯ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ১৫৫/৬(২০), মোসাদ্দেক ৩৪*, মাহমুদুল্লাহ ৩১, মালিংগা ৩৮/২।
