'কলকাতায় খেলার আগ থেকেই সাকিব মি. বাংলাদেশ'
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
'কলকাতায় খেলার আগ থেকেই সাকিব মি. বাংলাদেশ'
'কলকাতায় খেলার আগ থেকেই সাকিব মি. বাংলাদেশ'
[caption id="attachment_915" align="aligncenter" width="525"]
দুই ছোট ভাইয়ের পক্ষেই দলনায়ক মাশরাফি [/caption]
তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারত পৌঁছানোর পরে এখনও নামেননি বেগুনি জার্সিতে। আর এক ম্যাচের যাচ্ছেতাই বোলিংয়ে মুস্তাফিজকেও তার দ্বিতীয় ম্যাচে একাদশে রাখেনি সানরাইজার্স। তবে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা থাকছেন সতীর্থদের পাশেই। আইপিএলে মাঠে না নামতে পারলেই যে তাঁরা খারাপ ক্রিকেটার এমনটা মানতে নারাজ বাংলাদেশী কাপ্তান।
সাকিব আল হাসান যখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কারটা বগলদাবা করে ভারতের বিমান ধরছেন তখনও জানতেন না তিন ম্যাচ তাঁকে বসে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সের ডাগ-আউটে। এক ম্যাচের বাজে বোলিংয়ে দ্বিতীয় ম্যাচেই মুস্তাফিজুর রহমানকে হায়দ্রাবাদ বসিয়ে রাখবে দর্শক হিসেবে এমনটাও ভাবেননি কেউই।
তবে সবচেয়ে অবাক করা বা বাংলাদেশীদের হতাশার উদ্রেগকারী ঘটনাটা ঘটে রোববার যখন কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমানের কাউকেই বিবেচনা করেনি কোনই দলই।
মাশরাফির মতে আইপিএল মূল নয়, দলের হয়ে তাঁরা কি করছে সেটাই মূখ্য বিষয়, 'আমার চিন্তা আইপিএল নিয়ে নয়। ওটা ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কাকে নেবে আর নেবেনা। সাকিব আর মুস্তাফিজ দেশের হয়ে দলের হয়ে কি করছে সেটাই মূখ্য আমার কাছে। আইপিএল নিয়ে আমার কিছু বলার নেই।'
কলকাতার প্রথম শিরোপাটা আসে সাকিবের অন্তর্ভুক্তির পরেই, না সাকিবের অবদান তেমন ছিলোনা। তবে ৮ ম্যাচে ১১ উইকেট নিয়ে সাকিবও ছিলেন ২০১২ আইপিএল জয়ী কেকেআর দলের একজন। ২০১৪ সালের আইপিএলে সাকিবের অবদানটা ছিল অবশ্য অনস্বীকার্য। ১৩ ম্যাচে প্রায় ১৫০ স্ট্রাইক রেট ও ৩২.৪২ গড়ে ২২৭ রান করার পাশাপাশি ৬.৬৮ ইকোনমি রেটে তুলে নেন ১১ উইকেট।
আর মুস্তাফিজুর রহমান ২০১৬ আইপিএল জয়ী হায়দ্রাবাদ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যের একজন যে ছিলেন পরিসংখ্যানেই সেটা পরিষ্কার। ১৬ ম্যাচে গুনে গুনে নিয়েছেন ১৭ উইকেট। ইকোনমি রেট যেকোনো পেস বোলারের জন্য ঈর্ষণীয়, মাত্র ৬.৯০।
দলে যখন এই দুজনই অনুপস্থিত ঠিক তখনই সাকিব-মুস্তার অধিনায়ক তাদের কাঁধেই হাতটা রাখলেন, 'কেকেআর কিংবা হায়দ্রাবাদ ওদের খেলাচ্ছে কি খেলাচ্ছেনা এর মানে এই নয় যে ওরা ভাল ক্রিকেটার নয়। সাকিব তো কলকাতায় খেলা শুরুর আগ থেকেই মি. বাংলাদেশ। মুস্তাফিজের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলার সাহস কারোরই নেই।'
ভারতের মাটিতে ভীষণ একা হয়ে পড়া, নিয়মিত ম্যাচ না খেলার হতাশায় হয়তোবা মুষড়ে পড়া সাকিব আল হাসান আর মুস্তাফিজে রহমানের জন্য দলনায়কের এ বার্তা অবশ্যই বয়ে আনবে আত্মবিশ্বাস এবং ভাল কিছু করে দেখানোর প্রতিজ্ঞা এমনটা নিশ্চিতই।
