কাউন্টির পথ বন্ধ হওয়ায় ডিপিএলে ভারতীয় ক্রিকেটারদের আনোগোনা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
কাউন্টির পথ বন্ধ হওয়ায় ডিপিএলে ভারতীয় ক্রিকেটারদের আনোগোনা
কাউন্টির পথ বন্ধ হওয়ায় ডিপিএলে ভারতীয় ক্রিকেটারদের আনোগোনা
ঢাকা প্রিমিয়ার লিগের ২য় রাউন্ডের লড়াই ইতিমধ্যে শেষ হয়েছে। আজকে বাদ দিয়ে আগামীকাল এবং পরশু দিন হবে ৩য় রাউন্ড। এরই মাঝে ভারতের অনেক দ্বিতীয় বা তৃতীয় সারির ক্রিকেটাররা প্রিমিয়ার লিগে খেলছেন। এর আগে কখনো এত ভারতীয় ক্রিকেটার একসাথে ঢাকা লিগে খেলেননি।
[caption id="attachment_1021" align="aligncenter" width="341"]
কাশ্মীরি রাসুল যোগ দিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে[/caption]
ঢাকা লিগে এবার খেলছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক উন্মুক্ত চাঁদ, জাতীয় দলে খেলা স্পিনার পারভেজ রসুল, ভারতের ওয়ানডে দলকে প্রতিনিধিত্ব করা ও আইপিএলে চারটি দলে খেলা অলরাউন্ডার অভিষেক নায়ার, পাঞ্জাবের উদয় কাউল।
[caption id="attachment_1062" align="aligncenter" width="216"]
মুম্বাই ইন্ডিয়ান্সের পরিচিত মুখ অভিষেক নায়াকেও দেখা যাচ্ছে এবার ডিপিএলে।[/caption]
বছরের এই সময়ে কাউন্টি বা মাইনর কাউন্টি খেলতে ইংল্যান্ডে পাড়ি জমান ভারতের দ্বিতীয় বা তৃতীয় সারির ক্রিকেটাররা। কিন্তু এবারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের সদস্য ৯৭টি ক্লাবকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন এমন কোনও ক্রিকেটারকেই তারা সাধারণ ভিসায় নিয়ে এসে ক্লাবের হয়ে খেলাতে পারবে না। আর কোনও অ্যামেচার বা অপেশাদার ভারতীয় ক্রিকেটারকে নিয়ে এলেও তাদের খেলিয়ে বা ক্লাবে কাজ জুটিয়ে দিয়ে একটি পয়সাও দেওয়া যাবে না।
[caption id="attachment_1063" align="aligncenter" width="300"]
উদয় কাউল থাকছেন না আইপিএলে, তাই ডিপিএলেই খেলে যাচ্ছেন এবার। [/caption]
কাউন্টিতে খেলার দরজা বন্ধ হয়ে যাওয়ায় এবং আইপিএলে দল না পাওয়ায় বেশ কজন ক্রিকেটারই এবার ডিপিএলে খেলার সুযোগ লুফে নিয়েছেন। উন্মুক্ত চাদকে মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে দেওয়ায় তিনি ঢাকা লিগে প্রাইম ব্যাংকের সাথে চুক্তি করেছেন। দুই ম্যাচে ৬১ এবং ৩২ রানের পাশাপাশি বোলিং করেও দলের জয়ে ভূমিকা রেখেছেন।
আরেক কাশ্মিরী ক্রিকেটার পারভেজ রসুল চুক্তিবদ্ব হয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্স এর সাথে। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রসুলকে এবার স্কোয়াডে না রাখায় তিনি ডিপিএলে এসে খেলছেন। প্রথম ম্যাচে অর্ধ শতক করেছিলেন রসুল। এছাড়াও বোলিং এ নিজের ঝুলিতে চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
এই আসরের পূর্বেও অনেক ভারতীয় ক্রিকেটারই এসে ঢাকা লিগ খেলে গেছেন। ইংল্যান্ডের ভিসা জনিত জটিলতায় এবার ঘরোয়া লিগের আসরেও আবার অনেক ভারতীয় ক্রিকেটারদের ঢাকা প্রিমিয়ার লিগের মাঠে দেখা যাচ্ছে।
