গুজরাটের বিপক্ষে সুপার ওভারে জিতল মুম্বাই
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
গুজরাটের বিপক্ষে সুপার ওভারে জিতল মুম্বাই
গুজরাটের বিপক্ষে সুপার ওভারে জিতল মুম্বাই
নাটকীয়তায় ভরা ম্যাচে সুপার ওভারে গড়ায় গুজরাট-মুম্বাইয়ের ম্যাচ। সুপার ওভারে গুজরাট লায়ন্সের দরকার ছিল ১২ রান। তবে ম্যাককুলাম-ফিঞ্চ জুটি নিতে পেরেছেন মাত্র ৬ রান। বুমরাহ'র করা অসাধারণ বোলিংয়ে সুপার ওভারে জয় পায় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস।
আইপিএলের দশম আসরের ৩৫ তম ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ানস এবং গুজরাট লায়ন্স। টসে জিতে গুজরাটের অধিনায়ক সুরেশ রায়না ব্যাট করার সিদ্বান্ত নিয়ে অবাকই করেছেন সবাইকে। কেননা, এর আগে আইপিলের মাত্র তিন ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ম্যাককুলাম ব্যক্তিগত ৬ রানে মুম্বাইয়ের মালিঙ্গার শিকার হয়ে ফিরে যান। অধিনায়ক রায়না মাত্র ১ রানে আউট হোন। ফিঞ্চ, কার্তিক কেউই বেশিক্ষণ স্থায়ী হতে পারেন নি ক্রিজে। আরেক ওপেনিং ব্যাটসম্যান ইশান কিশান ৩৫ বলে সর্বোচ্চ ৪৮ রান করে মুম্বাইয়ের অভিজ্ঞ স্পিনার হরভজন সিংয়ের শিকার হোন। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে লায়ন্সরা। জাদেজা (২৮), ফকনার (২১) এবং এন্ড্রু টাই (২৫) এর ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে গুজরাট লায়ন্স। মুম্বাইয়ের হয়ে মালিঙ্গা দুটি, বুমরাহ দুটি এবং ক্রুনাল পান্ডয়া তিনটি করে উইকেট দখল করেন।
১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একমাত্র পার্থিভ প্যাটেল ছাড়া মুম্বাইয়ের ব্যাটিংয়ে আর কেউই বড় অবদান রাখতে পারেন নি। উদ্বোধনী জুটিতে ৪৩ রান আসার পর বাটলার রান আউট হয়ে ফিরে যান। এরপর নিতিশ রানা এসে পার্থিভ প্যাটেলের সাথে আরও ৩৯ রানের জুটি গড়েন। দলিয় ১০৪ রানে অধিনায়ক রোহিত শর্মা ১৩ বলে মাত্র ৫ রানের ইনিংস খেলে বিদায় নেন। একই ওভারে ফকনার মুম্বাইয়ের পার্থিভ প্যাটেলকে সাজঘরে পাঠান। প্যাটেল ৪৪ বলে ৯ চার এবং এক ছয়ের সাহায্যে ৭০ রানের চমৎকার ইনিংস খেলেন। প্যাটেলের ফিরে যাওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই। নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়ে গুজরাটের দেওয়া লক্ষ্যকে কঠিন করে ফেলেন মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। শেষ ওভারে লায়ন্সের দরকার ছিল ১১ রান। পাঠানের করা শেষ ওভারের প্রথম বল শুন্যে ভাসিয়ে সীমানা পার করেন ক্রুনাল পান্ডয়া। জয়ের কাছাকাছি গিয়েও দুই রান আউটের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত গুজরাটের দেওয়া ১৫৩ রানেই থামে মুম্বাই ইন্ডিয়ানস। গুজরাটের হয়ে থ্যাম্পি তিনটি, ফকনার দুটি উইকেট শিকার করেন।
ম্যাচের কোন ফলাফল না পাওয়ায় এই আসরে প্রথম বারের মত দর্শকরা সুপার ওভার দেখার সুযোগ পায়। ফকনারের করা সুপার ওভারের পাঁচ বল থেকে ১১ রান তোলে মুম্বাই। পাঁচ বলেই দুই উইকেট হারিয়ে ফেলার কারণে নিয়ম অনুযায়ী বাকি এক বল ব্যাটিং এর সুযোগ ই পায় নি মুম্বাই। সুপার ওভারে ১২ রানের লক্ষ্যে খেলতে নামে গুজরাটের দুই মারমুখী ব্যাটসম্যান ম্যাককুলাম এবং ফিঞ্চ। কিন্তু বুমরাহর করা অসাধারণ বোলিংয়ে মাত্র ৬ রান করেন এই জুটি এবং তাতেই মুম্বাই এক ওভারের এলিমিনেটরের জয় নিশ্চিত করে।
বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৪ রানে ৩ উইকেট পাওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখার সরূপ ম্যাচসেরা হয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস এর ক্রুনাল পান্ডয়া। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরেই থাকল মুম্বাই। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কোলকাতা।
সংক্ষিপ্ত স্কোরঃ
গুজরাট লায়ন্স ১৫৩/৯ (২০)
কিশান ৪৮, জাদেজা ২৮
পান্ডিয়া ৩/১৪
মুম্বাই ইন্ডিয়ানস ১৫৩/১০ (২০)
পার্থিভ প্যাটেল ৭০, পান্ডয়া ২৯
থ্যাম্পি ৩/২৯
ম্যাচ সেরাঃ ক্রুনাল পান্ডিয়া
