'একাদশে থাকলে তো থাকলামই, আর নাহলে পানি টানবো'
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
'একাদশে থাকলে তো থাকলামই, আর নাহলে পানি টানবো'
'একাদশে থাকলে তো থাকলামই, আর নাহলে পানি টানবো'
মাশরাফি বিন মর্তুজার বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচে সাকিব আল হাসানের নৈপুণ্য ছিলো নজরকাড়ার মত। ম্যাচ সেরা সাকিবই যে 'হবু' অধিনায়ক এমনটা নিশ্চিতই। তবে আপাতত অধিনায়কত্ব নিয়ে তেমন ভাবছেন না সাকিব আল হাসান। সবসময়ের মত ভবিষ্যৎ থেকে বর্তমানকেই এগিয়ে রাখা সাকিবের এখনকার চিন্তাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়েই।
ম্যাচ শেষে প্রেমাদাসার সংবাদ সম্মেলন কক্ষে গণমাধ্যমের সম্মুখে সাকিব আল হাসান বলেন, 'অধিনায়কত্বের ব্যাপারটা এখনও জানিনা। দলের সঙ্গে থাকাটা এবং অবদান রাখাটাই মূল। পরের টি-টোয়েন্টিটা যেহেতু অনেক দূরে ফলে চিন্তার কোন কারণ নেই। দলের জন্য সবচেয়ে ভাল যেটা হয় সেটাই করবো।'
বৃহস্পতিবারের ম্যাচে মাশরাফির দায়িত্বটা সাকিবই পালন করেছেন পরিষ্কার বোঝা গিয়েছে। বোলারদের সাথে পরামর্শ করে ফিল্ডিং পজিশন পরিবর্তন আর অন্যান্য কাজগুলোও বেশ মুন্সিয়ানার সাথেই সামলাচ্ছিলেন সাকিব। মঙ্গলবারের জয়টা 'অধিনায়ক' সাকিবকে প্রেরণা জোগাবে কতটুকু, এমন প্রশ্নে সাকিবের সহজ উত্তর,
'অধিনায়কত্ব পেলে তো প্রেরণা পাবোই। এমনিতেও সাহস যোগাবে জয়টা। এ দলটা বেশ ভাল, প্রতিযোগীতা রয়েছে খেলোয়াড়দের মাঝে। ম্যাচে নিজেদের দায়িত্বটা কতটুকু পালন করতে পেরেছে ক্রিকেটাররা নিজেরাই মূল্যায়ন করার সুযোগ পাচ্ছে। যদি অধিনায়ক হই তবে এ ব্যাপারগুলো আমাকে এগিয়ে রাখবে।'
শ্রীলঙ্কার মাঠে তিন ফরম্যাটেই সিরিজ ড্র করার নেপথ্যে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের কৃতিত্ব ছিল অন্যরকম। জয় পাওয়া তিন ফরম্যাটের তিন ম্যাচেই সাকিবের ব্যাট-বল কথা বলেছে সাকিবের মতই। এমন অলরাউন্ড নৈপুণ্য দেখানোর পর আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সদের (কেকেআর) ভরসার প্রদীপে আগুনটা আরও জ্বেলে দিয়েছেন সাকিব, এমনটা বলাই বাহুল্য।
শুক্রবার সকালে তাই বাংলাদেশ দলের অন্য সদস্যরা যেখানে দেশের বিমানে চাপছেন, সাকিব আল হাসানের গন্তব্যটা তখন ভারতের রাজকোট। নিজের দল কেকেআর রাতে লড়বে গুজরাট লায়ন্সের বিপক্ষে। বিকেল ৩.০০টায় ভারতে পৌঁছে সাকিবের চেষ্টাটা থাকবে রাতের ম্যাচে মাঠে নামার। এ ম্যাচ প্রসঙ্গে মজার ছলেই সাকিব আল হাসান বলেন, 'আইপিএলে ভাল খেলার লক্ষ্য আমার। শুক্রবার সকালে পৌছাবো আশা করি। রাতের খেলায় একাদশে থাকলে তো থাকলামই, আর নাহলে পানি টানবো।'
মুস্তাফিজুর রহমানের দল হায়দ্রাবাদ প্রথম ম্যাচ থেকেই পায়নি কাটার মাস্টারকে। দেশে ফিরে পরিবারের সাথে সময় কাটিয়ে তবেই ভারতের বিমানে চাপবেন দ্য ফিজ।
