দারুণভাবে ঘুরে দাড়ালো বাংলাদেশ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
দারুণভাবে ঘুরে দাড়ালো বাংলাদেশ
দারুণভাবে ঘুরে দাড়ালো বাংলাদেশ
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মর্তোজা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব(এসএসসি) গ্রাউন্ডে। উদ্দেশ্য ছিলো শুরুর দিকে উইকেট যদি একটু পেসারদের সহায়তা করে। উল্লেখ্য, আগেরদিন ও এখানে বৃষ্টি হয়েছিলো। তবে সেরকম কিছু হয়নি। মাশরাফি, মুস্তাফিজরা শুরুর দিকে উইকেট থেকে ওরকম কোন সুবিধাই পাননি।
উল্টো প্রথম ১০ ওভারে থারাংগা ও গুনাথিলাকা স্কোরবোর্ডে রান তোলেন ৭৬! তবে ১১ তম ওভারের পঞ্চম বলে গুনাথিলাকাকে মাহমুদুল্লাহ এর ক্যাচ বানিয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১১ রান পর আগের ম্যাচে হ্যাট্রিক করা তাসকিন বোল্ড করেন শ্রীলঙ্কান কাপ্তান উপুল থারাংগা কে। ম্যাচ থেকে ছিটকে যেতে থাকা বাংলাদেশ ম্যাচে ফেরে এই দুই উইকেট তুলে নিয়ে।
তবে তৃতীয় উইকেটে আবার উইকেটে জমে যাবার ইঙ্গিত দিচ্ছিলো মেন্ডিস-চান্দিমাল জুটি। তবে সেটা স্থায়ী হয়েছে ১২ ওভার ১ বল। মুশফিকুর রহিমের বিচক্ষণতায় ২১ রান করা চান্দিমাল রান আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন। চান্দিমালের দেখানো পথে হেটে রান আউট হন সিরিবর্ধেনে ও। দ্বাদশ খেলোয়াড় শুভাগত হোমের দারুণ থ্রোতে স্টাম্প ভেঙ্গে দিতে এবারও কোন ভুল করেননি মুশফিকুর রহিম। ৭৬/১ থেকে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৬১/৪। বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফেরে।
আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন কুশল মেন্ডিস। এ ম্যাচেও দারুণ কিছু করার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে ব্যক্তিগত ৫৪ রানের মাথায় মুস্তাফিজুর রহমানের বলে বোকা বনে যান মেন্ডিস। উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফেরেন মেন্ডিস। শ্রীলঙ্কার স্কোরবোর্ডে রান যখন ২১৬ তখন মাশরাফির প্রথম শিকার হয়ে আউট হন গুনারত্নে।
নিজের ১ম স্পেলে বিবর্ণ থাকা মুস্তাফিজ ২য় দফাতে এসে তুলে নেন আরো একটি উইকেট। এই ম্যাচেই শ্রীলঙ্কা দলে সুযোগ পাওয়া সেকুগে প্রসন্ন আউট হন ১ রান করে।
তবে অষ্টম উইকেটে দিলরুয়ান পেরেরা কে সাথে নিয়ে মাত্র ২৭ বলে গুরুত্বপূর্ণ ৪৫ রান যোগ করেন থিসারা পেরেরা। দিলরুয়ান পেরেরা ১১ বলে ১৫ রান করে আউট হলেও থিসারা পেরেরা আউট হবার আগে তুলে নেন এই সিরিজে তার দ্বিতীয় অর্ধশতক। আউট হবার আগে ৪০ বলে ১টি ছয় ও ৪টি চারে করেন ৫২ রান। দুই পেরেরাকেই ফেরান মাশরাফি মর্তোজা।
সংক্ষিপ্ত স্কোরঃ শ্রীলঙ্কা ২৮০/৯(৫০) মেন্ডিস ৫৪, পেরেরা ৫২, মাশরাফি ৬৫/৩,মুস্তাফিজ ৫৫/২
