ডাম্বুলায় ছাড় দেবেনা কেউ কাউকে
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
ডাম্বুলায় ছাড় দেবেনা কেউ কাউকে
ডাম্বুলায় ছাড় দেবেনা কেউ কাউকে
বাংলাদেশ দলের লঙ্কা সফরের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে শনিবার। টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করে এবার রঙিন পোশাকে মাঠে নামার পালা মাশরাফি-সাকিবদের। সফর শুরুর আগ থেকেই বাংলাদেশের নামের আগের 'ফেভারিট' তকমাটা আরও সেঁটে বসেছে গত রোববারের কলম্বো টেস্ট জয় দিয়ে। তবে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে লঙ্কানরাও বার্তা দিচ্ছে ছাড় হবেনা এতটুকুও।
সফরকারীদের একদিন আগেই ডাম্বুলার মাটিতে পা রেখেছে স্বাগতিক দল। বৃহস্পতিবার সন্ধ্যায় ডাম্বুলার কৃত্রিম আলোতে অনুশীলন করে শুক্রবার শ্রীলঙ্কা দল ঘাম ঝরিয়েছে প্রখর রোদে। অস্টেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে সিরিজ হেরেছিল শ্রীলঙ্কা। তাছাড়া নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে পুরো সিরিজ আর উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়ালাকে নিষেধাজ্ঞাজনিত কারণে শ্রীলঙ্কা পাবেনা প্রথম ওয়ানডেতে। সে কারণেই বোধহয় অনুশীলনে একটু বেশীই সিরিয়াস লঙ্কান সিংহরা।
টাইগাররা শুক্রবার মাঠে প্রবেশ করে ঠিক শ্রীলঙ্কা দলের মাঠ ছেড়ে যাওয়ার সাথে সাথেই। কাপ্তান মাশরাফি বিন মর্তুজা আর প্রধান হাথুরুসিংহে ছুটে যান উইকেটের কাছে, পরখ করেন উইকেট। তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান ঘাম ঝরান ব্যাটিংয়ে। শুরুটা করেছিলেন অবশ্য মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম। জায়গামত বল ছোঁড়ার দিকেই বেশী নজর দিলেন বাংলাদেশী বোলাররা। মাশরাফি, মুস্তাফিজ, তাসকিন, রুবেলরা একের পর এক বল করেছেন ইয়র্কার লেংথে। কোর্টনি ওয়ালশ পরামর্শ দেন শিষ্যদের।
ডাম্বুলায় প্রথম ম্যাচে বাংলাদেশের দলের নিয়মিত ওয়ানডে একাদশে আসতে পারে দুটি পরিবর্তন। নুরুল হাসান সোহান খেলছেন না এ ম্যাচে, মুশফিকের হাতেই গ্লাভসজোড়া দেখা যাবে আবারও এমনটা নিশ্চিত। তবে সানজামুল ইসলাম না মেহেদী হাসান মিরাজ থাকছেন স্পেশালিস্ট স্পিনার হিসেবে সেটাই দেখার বিষয়। হঠাৎ ডাকে দেশ থেকে ডাম্বুলায় উড়িয়ে নিয়ে যাওয়া মিরাজ এক্ষেত্রে অবশ্য খানিকটা এগিয়েই থাকছেন।
মাশরাফি বিন মর্তুজা সিরিজের প্রথম ম্যাচকে বেশ ভাল গুরুত্বের সাথেই নিচ্ছেন। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টাইগার দলপতি জানান, 'নিউজিল্যান্ডে ভাল শুরুর পরেও আমরা হেরে গেছি। সব খেলাই গুরুত্বপূর্ণ, হোক সিরিজের শুরু কিংবা শেষ।'
সিরিজের প্রথম ম্যাচটির গুরুত্ব সব সময়ই একটু অন্যরকমই থাকে। কেননা, এ ম্যাচে এগিয়ে গেলে বাকী ম্যাচগুলো জিতে সিরিজটা পকেটে পোরার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ। বাংলাদেশের সামনে দারুণ এক সুযোগ সিরিজে এগিয়ে যাওয়ার, তবে কাঁটা হয়ে ঠিকই থাকবে শ্রীলঙ্কা। শনিবার ডাম্বুলার রণগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাঘ-সিংহের প্রথম ওয়ানডে রণ মাঠে গড়াবে বেলা তিনটায়।
প্রথম ওয়ানডেতে সম্ভাব্য বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল,মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ/সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান
