চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন তো স্টোকস?
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন তো স্টোকস?
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন তো স্টোকস?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বেন স্টোকস, এমন খবর তার ভক্ত এবং গোটা ক্রিকেট ইংল্যান্ড এর জন্য খুবই হতাশার। আইপিএলের দশম আসরের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের এই অল-রাউন্ডার। প্রায় সাড়ে ১৪ কোটি ভারতীয় রুপি খরচ করে তাকে দলে নিয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস।
গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাটে বলে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেন বেন স্টোকস। সেই ম্যাচেই কাঁধে চোট পান স্টোকস। এই চোটের কারণে গোটা আইপিএলে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। শুধু আইপিএলই নয়, পাশাপাশি পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা পড়েছে শঙ্কার মুখে।
প্রাথমিক ভাবে পর্যবেক্ষণের পর ধারণা করা হচ্ছে এই ধরনের চোট কাঠিয়ে উঠতে যথেষ্ট সময় লাগতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। সে ম্যাচে টাইগার সমর্থকদের চোখ অবশ্যই থাকার কথা বেন স্টোকসের দিকে। কেননা, বাংলাদেশ সফরে এসে টেস্টে ভাল পারফর্ম করেছিলেন তিনি। সেই সফরে তামিমের সাথে জড়িয়েছিলেন বাক-বিতণ্ডায়। সাকিবের বলে সরাসরি বোল্ড আউট হয়ে দেখেছিলেন সাকিবেরই রাজকীয় স্যালুট উদযাপন।
সময়ের ধারাবাহিক এই অলরাউন্ডারকে চ্যাম্পিয়নস ট্রফিতে না পেলে দারুণ হতাশ হবেন ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। একই ভাবে আইপিএলে তাকে দলে ভেড়ানো পুনের জন্যও খবরটি কম হতাশার নয়।
