চেইসের শতকে ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
-
5
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
চেইসের শতকে ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ
চেইসের শতকে ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ
দিনের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে রোস্টন চেইসের অপরাজিত শতকে প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে ক্যারিবিয়ানরা। স্বাগতিকরা চেইস এবং অধিনায়ক হোল্ডারের জুটিতে বড় সংগ্রহের পথে।
প্রথম টেস্ট ৭ উইকেটে জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল পাকিস্তান। মিসবাহ এবং ইউনুসকে বিদায়ী উপহার হিসেবে ক্যারিবিয়ানদের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় হিসেবে দিতে চায় পাকিস্তান। সেই লক্ষ্যে দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দারুণ সূচনা করেছিলেন পাকিস্তানি বোলাররা।
ব্রিজটাউনের কিংস্টনে টসে জিতে ব্যাট করতে নামে স্বাগতিকরা। একবার জীবন পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েটকে দিনের পঞ্চম ওভারেই কট বিহাইন্ড করেন মোহাম্মদ আমির। পরের ওভারেই শিমরন হেটমায়ারকে শিকার করেন মোহাম্মদ আব্বাস। এরপর লেগ স্পিনার ইয়াসির শাহর স্পিনে পরাস্ত হয়ে প্যাভিলিয়নে ফেরেন শাই হোপ। দলিয় ৩৭ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে থিতু হয়ে কাইরন পাওয়েল ব্যক্তিগত ৩৮ রানে আমিরের লেগ বিফোরের ফাঁদে পরেন। ভেঙ্গে যায় পাওয়াল এবং চেইসের ৬৫ রানের জুটি। অভিষেক টেস্টের মত এই টেস্টেও ব্যর্থ ভিশাল সিং। মাত্র ৩ রান করে মোহাম্মদ আব্বাসের শিকার হন তিনি।
উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডাওরিচ ব্যাট হাতে নেমে চেইসের সাথে ৪৭ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। অভিষিক্ত ১৮ বছর বয়সী লেগ স্পিনার শাদাব খানের বলে ইউনুস খানের হাতে তালুবন্দি হন ডাওরিচ। ১৫৪ রানেই ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর রোস্টন চেইস তার অধিনায়ক জেসন হোল্ডারকে সাথে নিয়ে দিনের বাকি ৩৯ ওভারে অনবদ্য ১৩২ রানের জুটি গড়েন। ২০৭ বলে ১৭ টি চারের সাহায্যে ১৩১ রানে অপরাজিত আছেন চেইস। তাকে দারুণ সঙ্গ দেওয়া হোল্ডার আছেন ৫৮ রানে অপরাজিত। পাকিস্তানের দুই পেসার আমির এবং আব্বাস দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন দুই লেগ স্পিনার ইয়াসির এবং শাদাব।
সংক্ষিপ্ত স্কোরঃ ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস (১ম দিন শেষে)ঃ ২৮৬/৬ (৮৯) চেইস ১৩১*, হোল্ডার ৫৮*, ডাওরিচ ২৯, পাওয়েল ৩৮, আব্বাস ২/৪৭, আমির ২/৫২
