বাংলাদেশ সফর বাতিল করলো পাকিস্তান
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
3
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
বাংলাদেশ সফর বাতিল করলো পাকিস্তান
বাংলাদেশ সফর বাতিল করলো পাকিস্তান
এবছরের জুলাইতে বাংলাদেশে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিলো পাকিস্তানের। তবে সেটি আর হচ্ছেনা। পাকিস্তান জুলাইয়ে আসছে না বাংলাদেশে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) এর চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন দুইদেশের বোর্ডের সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহরিয়ার খান বলেন, " আমরা(পিসিবি) বাংলাদেশকে পাকিস্তানে আসার জন্যে কথা বলেছিলাম। পাকিস্তান বাংলাদেশে দুইবার সফর করেছে তবে বাংলাদেশ পাকিস্তানে আসেনি। তাই আমরা বোধ করছি, পাকিস্তান টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করতে পারেনা। তাই আমরা এই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। সামনের বছর বা তারও পরে বাংলাদেশে যাবার সুযোগ আছে কিনা সেটা নিয়ে আমরা ভাববো"।বাংলাদেশ শেষ পাকিস্তান সফর করেছিলো ২০০৭-০৮ এ। এরপর ২০১১-১২ তে একবার এবং ২০১৫ তে একবার বাংলাদেশ সফরে এসেছিলো পাকিস্তান। গত দুই বছরে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কার মতো বাংলাদেশও পিসিবি'র আমন্ত্রণের পরেও পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানায়। পাকিস্তান তাদের ঘরের মাটিতে ক্রিকেট ফেরাতে উদগ্রীব। পিএসএল(পাকিস্তান সুপার লীগ) এর ফাইনাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হয়েছিলো। তাতেও অনেক বিদেশী খেলোয়াড় খেলতে অস্বীকৃতি জানিয়েছিলো। তবে বাংলাদেশ থেকে খেলতে গিয়েছিলেন আনামুল হক বিজয়। পিসিবি কতৃপক্ষ জানে পিএসএল আয়োজন নয়, বরং আন্তর্জাতিক খেলা আয়োজন করতে পারলেই পাকিস্তানে ক্রিকেট পুরোদমে ফিরিয়ে আনা সম্ভব।
