১-১ সমতায় পাকিস্তান-ওয়েষ্ট ইন্ডিজ সিরিজ
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Cameron Green Set to Miss Second Test Against South Africa, Return for Third Test Uncertain
-
2
Bangladesh Women Lose to Sri Lanka by 4 Runs in Thrilling Tri-Nation Series Final
-
3
Aiden Markram Set to Rejoin South Africa Ahead of Second Test
-
4
Pathum Nissanka Ruled Out of ODI Tri-Series, Lahiru Udara Named Replacement
-
5
Litton Sees Tri-Series as Preparation for World Cup and Asia Cup
১-১ সমতায় পাকিস্তান-ওয়েষ্ট ইন্ডিজ সিরিজ
১-১ সমতায় পাকিস্তান-ওয়েষ্ট ইন্ডিজ সিরিজ
[caption id="attachment_730" align="aligncenter" width="248"]
জয়ের ভিতটা পাকিস্তান মূলত পেয়ে যায় বাবর আজমের অনবদ্য এক শতকে।[/caption]
দাপুটে এক জয় দিয়ে সিরিজে ফিরলো আনপ্রেডিক্টেবল খ্যাত পাকিস্তান। সিরিজে ফিরতে হলে জয়ে কোন বিকল্পই ছিলোনা সরফরাজের দলের সামনে। আর ৭৪ রানের বড় জয়ে সেই কাজটা ভালই সমাধা করলো টিম পাকিস্তান।
[caption id="attachment_731" align="aligncenter" width="433"]
পাঁচ উইকেট শিকারের পথে হাসান আলীর আরও একটি জোরালো আবেদন। [/caption]
দল হিসেবে দুর্দান্ত ক্রিকেট উপহার দেয়া পাকিস্তান এদিন বাবর আজমের শত রানে ভর করে স্কোরকার্ডে রান তোলে ৫ উইকেটে ২৮২। হাসান আলির চমৎকার এক পাঁচ উইকেট শিকারের দিন ক্যারিবীয়রা গুটিয়ে যায় ২০৮ রানেই।
এই গ্রাউন্ড গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৩০৮ করেও হারতে হয় পাকিস্তানকে। আবার এখানেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এদিন বাবর আজমের ক্যারিয়ার সেরা ১২৫ রানের উপর ভর করে মাত্র ৫ উইকেট হারিয়ে পাকিস্তান দাড় করায় মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর।
২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই হাসান আলীর বোলিং তোপে পড়ে ওয়েষ্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের ৬৮ রান আর এশলে নার্সের ৪৪ রান বাদে কেউই পার করতে পারেনি বিশের ঘর। একই মাঠে মঙ্গলবার (১১ এপ্রিল) সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ২৮২/৫ (৫০ ওভার) বাবর আজম ১২৫, ইমাদ ওয়াশিম ৪৩। শ্যানন গ্যাব্রিয়েল ২/৫০, দেবেন্দ্র বিশু ১/৪০
ওয়েষ্ট ইন্ডিজঃ ২০৮ (৪৪.৫ ওভার) জেসন হোল্ডার ৬৮, অ্যাশলে নার্স ৪৪। হাসান আলি ৫/৩৮, মোঃ হাফিজ ২/২৩
ফলাফলঃ পাকিস্তান ৭৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচঃ বাবর আজম
