সাউথইস্ট ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হলেন মিরাজ
-
1
মাসসেরার ডাবল খেতাব এবারও ভারতের ঝুলিতে, ইতিহাস গড়ার পথে গিল-শেফালি
-
2
দক্ষিণ আফ্রিকাকে ২১৪ রানে হারিয়ে অস্ট্রেলিয়ার বিশাল জয়
-
3
সুযোগ হাতছাড়ার মহড়ায় আবুধাবি টেস্টে জয়বঞ্চিত বাংলাদেশ
-
4
জোহানেসবার্গ সুপার কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অ্যালান ডোনাল্ড
-
5
কুশল ম্যান্ডিসের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কার স্বান্তনার জয়, সিরিজ পাকিস্তানের
সাউথইস্ট ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হলেন মিরাজ
সাউথইস্ট ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হলেন মিরাজ
বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবার মনোযোগী হয়েছেন পড়াশোনায়। স্নাতক ডিগ্রি অর্জনের জন্য সাউথইস্ট ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন।
বিপিএল শেষে মেহেদী হাসান মিরাজ এখন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ছাড়বেন দেশ। এর মাঝের সময়ে মিরাজ তার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন সারলেন। সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন।
সাউথইস্ট ইউনিভার্সিটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে মিরাজকে স্বাগত জানিয়ে লিখে, 'আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার, মেহেদী হাসান মিরাজ তার স্নাতক ডিগ্রি অর্জনের জন্য সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন।'
'আমরা তাকে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং তার শিক্ষাগত আকাঙ্খার সাথে তার ক্রিকেটিং ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখার জন্য তাকে শুভ কামনা করি।'
