“বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়”
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Former Chattogram Royals Owner and Official Suspended Over BPL Fixing Allegations
-
2
Bangladesh Womens Team Reach Asian Games Semi-Finals Without Playing
-
3
Bangladesh to Tour Kathmandu with a Message of Remembrance and Solidarity
-
4
India Whitewash Afghanistan with Abhishek Sharmas Record-Breaking Century
-
5
England Seal Series Win Over Sri Lanka with One Match to Spare
“বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়”
“বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়”
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আর একটি ম্যাচ বাকি আছে চলমান আসরে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। বিপিএলের মান নিয়ে সংশয় ও প্রশ্ন আছে অনেক। কিছুদিন আগে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিপিএল নিয়ে তাঁর দিক থেকে বেশ খোলামেলা কথাবার্তা বলেছেন। যা আলোচনায় দিয়েছে নতুন বাঁক। অবশ্য বরিশালের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবারের বিপিএল নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন।
হাথুরুসিংহের মন্তব্য নিয়ে কথা উঠেছে সংবাদ সম্মেলনে। বরিশাল-রংপুর ম্যাচ শেষে অপরাজিত ৪৭ রান করা ম্যাচ সেরা মুশফিক এসেছিলেন গণমাধ্যমের সাথে কথা বলতে। তাঁর কাছে বিপিএল নিয়ে জানতে চাওয়া হয় কোচের কথার প্রসঙ্গ টেনে। মুশফিক বলেন,“প্রথমত বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়। এটা ভাই মোদ্দা কথা। বিপিএলে যে পারিশ্রমিক পায় জাতীয় দলে কেউ যদি টপ পেইড স্যালারি হয় ২-৩ বছর খেলে তাহলে হয়তবা ইনকাম করতে পারবেন।''তিনি যোগ করেন, “এটার মান যদি খারাপ হয় এটা কোন দিক দিয়ে করেন। কেউ চাবে না এখানে এসে খারাপ খেলে পরের বছর আনসোল্ড থেকে টিভিতে বসে খেলা দেখবে। কোয়ালিটি অনেক হাই। হ্যাঁ এটা বলতে পারেন যে এক-দুইটা পিচ একটু এদিকসেদিক হতে পারে। এই বছর অনেক বেটার ছিল পিচ। খেলার কোয়ালিটি অনেক বেটার হয়েছে আগের তুলনায়। যারা বলেছে তারা কোন মর্মে বলেছেন তাদের জিজ্ঞেস করেন। বিপিএলের কোয়ালিটি বলেন সবকিছু উন্নত হয়েছে।'' দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ইতিবাচকতা দেখছেন মুশফিক। এখন পর্যন্ত বিপিএলের সেরা রান সংগ্রাহক ও উইকেটশিকারির প্রায় সবাই বাংলাদেশের। মুশফিক নিজেও ৩৬৭ রান করে আছেন পঞ্চম স্থানে। বরিশালের ম্যাচ সেরা এই ক্রিকেটার বলেন, “অবশ্যই ইতিবাচক দিক। যদি এবারের বিপিএলে দেখেন সর্বোচ্চ ৫ রানসংগ্রাহক, সর্বোচ্চ ৫ উইকেটশিকারী সব বাংলাদেশি। এমনি এমনি তো কেউ এত রান করে না উইকেট পায় না।'' “পাওয়ারপ্লে বা ডেথে বোলিং করে তাদের উইকেট পাওয়ার চান্স থাকে বেশি। এই দুইটা সময় সবচেয়ে কঠিন টি-টোয়েন্টিতে। সবচেয়ে ভালো ব্যাপার যারা ধারবাহিকভাবে ভালো করছে তারাই অনেক রান করছে বা উইকেট পাচ্ছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা ইতিবাচক দিক। যদি কঠিন সময়ে আমাদের নার্ভটা ঠাণ্ডা থাকে আমরা যদি ডেলিভার করতে পারি প্লেয়ারের জন্যও ভালো দলের জন্যও ভালো।''
