সিরিজসেরা সাকিব আল হাসান

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
সিরিজসেরা সাকিব আল হাসান

সিরিজসেরা সাকিব আল হাসান

সিরিজসেরা সাকিব আল হাসান

২০০৬ সালের ৬ আগস্ট হারারেতে ওয়ানডে খেলে অভিষেক (আন্তর্জাতিক ক্রিকেটে) হওয়া সাকিব আল হাসান আজ অব্দি তিন ধরণের ফরম্যাট মিলিয়ে খেলেছেন ২৭২টি ম্যাচ। যার মধ্যে আছে ৪৯টি টেস্ট, ১৬৬টি ওয়ানডে ও ৫৭ টি টি-টোয়েন্টি।

তিন ধরণের ফরম্যাট মিলিয়ে সাকিব আল হাসান অংশ নিয়েছেন ১০০টি সিরিজে। যার মধ্যে ১০টি সিরিজে সাকিব হয়েছেন সিরিজসেরা। মূলত ১৯৮০ সালের আগে সিরিজসেরা পুরষ্কারটা ওভাবে নিয়মিত/প্রচলিত ছিলো না। ১৯৮০ সালের পরে সিরিজসেরা তকমাটার প্রচলন হয় নিয়মিত ভাবে। ১৯৮৯ সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু করা শচীন টেন্ডুলকার (১৯৮৯-২০১৩) সর্বোচ্চ ২০ বার সিরিজসেরা হয়েছেন। যদিও শচীন খেলেছেন ৬৬৪ ম্যাচ (১৮৩ সিরিজ)। সাকিবের চেয়ে বেশিবার সিরিজসেরা হবার গৌরব অর্জন করেছেন মাত্র ৮ জন। আর একবার যেকোন ফরম্যাটে সিরিজসেরা হলেই সাকিবের সামনে শুধু থাকবেন শচীন টেন্ডুলকার (২০),জ্যাক ক্যালিস (১৫) ও সনাথ জয়সুরিয়া (১৩)। তিন ধরণের ক্রিকেটেই সমান বিচরণ বাংলাদেশের ক্রিকেট ফেরিওয়ালা সাকিব আল হাসানের। তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার তিনিই। এখন পর্যন্ত কমপক্ষে ১০ বার সিরিজসেরা হয়েছেন এমন বিরল ১৬ ক্রিকেটারদের মধ্যে সাকিব সহ শুধু ৪ জন ক্রিকেটার (ক্রিস গেইল, সাকিব আল হাসান, তিলকারত্নে দিলশান ও কুমারা সাঙ্গাকারা) তিন ফরম্যাটেই সিরিজসেরা হয়েছেন।