টি-২০ তে আফগান ব্যাটসম্যানের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Lungi Ngidi Ruled Out of Australia Series with Injury
-
2
Jamaica Reach Final, Mirajs Guyana Bow Out
-
3
Rachin Ravindra Doubtful for India Series After Shoulder Injury During Shoot
-
4
Bangladesh Announce Squad for Afghanistan Test, Nahid and Taskin Left Out
-
5
West Indies Announce Squad for India Tour, Newcomer Kamiel Pooran Earns Call-Up
টি-২০ তে আফগান ব্যাটসম্যানের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি
টি-২০ তে আফগান ব্যাটসম্যানের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি
৭১ বলে ২১৪ রান! অবিশ্বাস্য এই রেকর্ড গড়লেন আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান শফিকুল্লাহ শাফাক। আফগানিস্তানের ঘরোয়া টি-২০ লীগ প্যারাগন ন্যানগরহর চ্যাম্পিয়ন ট্রফিতে খতিজ ক্রিকেট একাডেমির হয়ে কাবুল স্টার ক্লাবের এর বিপক্ষে এই মহাকাব্যিক ইনিংসটি খেলেছেন শফিকুল্লাহ। ব্যাট হাতে শাফাক রীতিমত ধবংসযজ্ঞ চালিয়েছেন বোলারদের উপর, ২১টি ছয় ও ১৬টি চারের মাধ্যমে ৭১ বলে এই রান করেন তিনি।
খতিজ ক্রিকেট একাডেমির হয়ে শফিকুল্লাহ ও তার ভাই ওয়াহিদউল্লাহ মিলে গড়েন ২৯২ রানে জুটি আর এই রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩৫২ রানের অসম্ভব লক্ষ্য দাড় করায় কাবুল স্টার ক্লাবের সামনে। শফিকুল্লাহ ২১৪ ও ওয়াহিদউল্লাহ করেন ৮১ রান।
৩৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ রানেই অল আউট হয় কাবুল স্টার ক্লাব। খতিজ ক্রিকেট একাডেমি ২৪৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।
উল্লেখ্য আফগানস্তানের জার্সি গায়ে এখনো পর্যন্ত ২০টি ওয়ানডে ও ৩৫টি টি-২০ খেলেছেন শফিকুল্লাহ শাফাক।
