আইপিএল এর দশম আসর
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second ago-
1
Liton Appointed ODI Captain as Well, BCB Replaces Miraz in Leadership Reshuffle
-
2
Towhid Hridoys 31 Off Just 8 Balls Powers Jaffna Kings to Victory Over Colombo in LPL
-
3
Seales fiery spell powers West Indies to 90-run win over Pakistan
-
4
Abbas and Khurram Sanctioned for Aggressive Celebrations
-
5
Stephen Fleming Set to Become England Test Teams Next Head Coach
আইপিএল এর দশম আসর
আইপিএল এর দশম আসর
২০০৮ সালে ঘটা করে মাঠে গড়িয়েছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আজ ৯ বছর পর(২০১৭) আইপিএল আরো বর্ণিল হয়েছে, আরো বেশি করে আকৃষ্ট করতে সমর্থ হয়েছে সারা বিশ্বের ক্রিকেট সমর্থকদের। আগামী ৫ এপ্রিল থেকে ১০ম বারের মতো মাঠে গড়াচ্ছে আইপিএল।
আইপিএলের ১০ম আসরে অংশ নেবে ৮টি দল। সানরাইজার্স হায়দারাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কোলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স, রাইজিং পুনে সুপারজায়ান্টস ও গুজরাট লায়ন্স নামে ফ্র্যাঞ্চাইজি গুলো ইতিমধ্যেই তাদের দল গুছিয়ে ফেলেছে।
গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদ ও রানার আপ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল-১০। হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৫ই এপ্রিল এই ম্যাচ মাঠে গড়াবে। ২১শে মে এই রাজীব গান্ধী স্টেডিয়ামেই ফাইনাল হয়ে পর্দা নামবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত এই ফ্যাঞ্চাইজি ক্রিকেট লীগের।
নবম আসরের মতো এবারো আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানকে রেখে দিয়েছে তার দল কোলকাতা ও মুস্তাফিজকে হায়দারাবাদ।
এখন পর্যন্ত হয়ে যাওয়া ৯টি আসরে এখন পর্যন্ত ৬টি ভিন্ন দল শিরোপার স্বাদ পেয়েছে। চেন্নাই,কোলকাতা ও মুম্বাই ২ বার করে এবং রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স ও সানরাইজার্স হায়দারাবাদ ১ বার করে শিরোপার স্বাদ পেয়েছে। চ্যাম্পিয়ন হওয়া ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্স ২০১২ সালে আইপিএল থেকে নিজেদের সরিয়ে নেয়। এবং ২০১৫ সালে আইপিএল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস কে বরখাস্ত করে।
রোল অফ অনার
| সাল | চ্যাম্পিয়ন | রানার আপ |
| ২০০৮ | রাজস্থান রয়্যালস | চেন্নাই সুপার কিংস |
| ২০০৯ | ডেকান চার্জার্স | রয়েল চ্যালেঞ্জার্স ব্যাংগালোর |
| ২০১০ | চেন্নাই সুপার কিংস | মুম্বাই ইন্ডিয়ান্স |
| ২০১১ | চেন্নাই সুপার কিংস | রয়েল চ্যালেঞ্জার্স ব্যাংগালোর |
| ২০১২ | কোলকাতা নাইট রাইডার্স | চেন্নাই সুপার কিংস |
| ২০১৩ | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস |
| ২০১৪ | কোলকাতা নাইট রাইডার্স | কিংস ইলেভেন পাঞ্জাব |
| ২০১৫ | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস |
| ২০১৬ | সানরাইজার্স হায়দারাবাদ | রয়েল চ্যালেঞ্জার্স ব্যাংগালোর |
