শেষ ওয়ানডের আগে শ্রীলঙ্কা দলে দুঃসংবাদ

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
শেষ ওয়ানডের আগে শ্রীলঙ্কা দলে দুঃসংবাদ

শেষ ওয়ানডের আগে শ্রীলঙ্কা দলে দুঃসংবাদ

শেষ ওয়ানডের আগে শ্রীলঙ্কা দলে দুঃসংবাদ

দিলশান মাদুশাঙ্কা চলমান বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন। এই লঙ্কান পেসার দ্বিতীয় ওয়ানডেতে চোট পাওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন।

শ্রীলঙ্কা ক্রিকেট আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশ সফরের বাকি অংশ থেকে বাদ পড়েছেন দিলশান মাদুশাঙ্কা।  আগামীকাল চট্টগ্রামে বাংলাদেশ সময় সকাল ১০ টায় মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে, এরপর ৩ উইকেটের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখে লঙ্কানরা। এই ম্যাচে মাত্র ৬.৪ ওভার বল করতে পারেন মাদুশাঙ্কা। সেদিন অবশ্য তার বলেই ডাক হন ওপেনার লিটন দাস, পরে বিদায় করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। প্রথম ওয়ানডেতে তো মাদুশাঙ্কা বোল্ড করে গোল্ডেন ডাকের লজ্জায় ফেলেন লিটনকে। এই দুর্দান্ত পেসারকে ছাড়াই সিরিজ জয়ের মিশনে কাল নামতে হবে সফরকারীদের। মাদুশাঙ্কা চট্টগ্রামে গত ১৫ মার্চ, সিরিজের দ্বিতীয় ওডিআইয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর এমআরআই স্ক্যানে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ সফরের বাকি অংশে তিনি আর খেলতে পারবেন না।  কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে রাখা হবে, আসন্ন আইপিএলের প্রথমার্ধে তার অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। এবারের আইপিএল মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হওয়ার কথা ছিল দিলশান মাদুশাঙ্কার।