লখনৌ দলে নিয়েছে শারদুল ঠাকুরকে
-
1
সাবেকদের জন্য বিশেষ কার্ড, তামিমের আমন্ত্রণেও অনুপস্থিত সাকিব-মাশরাফিরা
-
2
নিউজিল্যান্ড সিরিজের আগে বিশেষ সতর্কতা স্টোকসের
-
3
তারকাহীন কিউইদের আত্মবিশ্বাস, তরুণদের নিয়েই সিরিজ জয়ের লক্ষ্য
-
4
নিউজিল্যান্ড সিরিজের আগে বিশেষ সতর্কতা স্টোকসের
-
5
৩২ অধিনায়কের হাতে বিশেষ স্বীকৃতি, ক্যাপ্টেন্স কার্ডে মিলবে নানা সুবিধা
লখনৌ দলে নিয়েছে শারদুল ঠাকুরকে
লখনৌ দলে নিয়েছে শারদুল ঠাকুরকে
অবশেষে আইপিএলে দল পেয়েছে শারদুল ঠাকুর। লখনৌ সুপার জায়ান্টস তাকে দলে নিয়েছে। মূলত লখনৌয়ের মসহিন খান চোটে পড়ায় তার জায়গায় দলে নেয়া হয়েছে শার্দুলকে।
ভারতের হয়ে তিন সংস্করণেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শারদুল ঠাকুর। তবে সবাইকে অবাক করে দিয়ে এবার আইপিএলে নিলামে তিনি ছিলেন অবিক্রীত। মহসিন খানের চোটে ভাগ্য খুলেছে এই পেস বোলিং অলরাউন্ডারারের।
শারদুল ঠাকুর একজন অভিজ্ঞ অলরাউন্ডার। তাকে ২ কোটি রুপি রিজার্ভ প্রাইজে সাইন করানো হয়েছে। ভারতের হয়ে সব ধরনের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আইপিএলে ৯৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি আইপিএলে পাঁচটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
বিশাখাপত্তনমে সোমবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রিশাভ পান্ট্যের লখনৌ সুপার জায়ান্ট।
